ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১ জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষকের উপর অভিভাবকের হামলা

মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহাদ হোসেনকে ক্লাস রুমে শিক্ষক শাখাওয়াত হোসেন শাসন করার জন্য শিক্ষার্থী ফাহাদের অভিভাবক এসে প্রধান শিক্ষককে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার ঐ প্রধান শিক্ষক।
সরেজমিনে গিয়ে জানা যায় – শনিবার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ছাত্র ফাহাদ হোসেন উচ্চস্বরে কথা বলায় সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন শিক্ষার্থীকে শাসন করেন। বিষয়টি শিক্ষার্থীর বাবা খোরশেদ আলম অবগত হলে, বিকালে বহিরাগত লোকজন এনে স্কুল অফিসে গিয়ে শিক্ষক শাখাওয়াত হোসেনকে না পেয়ে প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়ার উপর হামলা করেন।
বিষয়টি জানাজানি হলে স্কুলের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে শিক্ষকের উপর হামলার বিচার দাবী করেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শিক্ষকেরা প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি কাছ জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পাঠানো হয়েছে এ ঘটনায় একজনকে আটক করছে থানা পুলিশ।
মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহতাসিম বিল্লাহ এর সাথে কথা বললে, তিনি জানান -আমি খবর পেয়ে, সাথে সাথে প্রধান শিক্ষককের সাথে কথা বলেছি। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে অপরাধীর বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, ক্লাস চলাকালীন সময় নবম শ্রেণির ছাত্র ফাহাদ উচ্চস্বরে কথা ও হাসিঠাট্টা করার কারণ আমি তাকে শাসন করছি, তাকে জোরালো ভাবে বেত্রাঘাত করিনি। সে বাহিরে গিয়ে লোকজন নিয়ে এসে আমাকে আঘাত না করে প্রধান শিক্ষক স্যারের গায়ে আঘাত করছে। হাবিব নামে এক ব্যক্তি খারাপ আচরণ ও স্যারের গায়ে আঘাত করছে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনার স্থলে গিয়ে ছাত্র ফাহাদ ও তার বাবা খোরশেদ আলম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। অভিযোগ ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস বুপ্রেনরফিনসহ আটক ১

ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষকের উপর অভিভাবকের হামলা

আপডেট সময় ০১:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫