ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

সাবেক এমপি শামীমা ও সিআরআই পরিচালক বিটুসহ গ্রেফতার ৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলবিরোধী অভিযান চালিয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামীমা আক্তার খানম ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫), সিআরআই পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (৪০), নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার (৫৫) ও দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।
ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (১০ মে) দুপুর আনুমানিক ১টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানমকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। অন্যদিকে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ডিবি-মিরপুর বিভাগের একটি দল রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ১টার দিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।
তিনি বলেন, ডিবি-রমনা বিভাগের একটি দল রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ২টার দিকে মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি দল বিকেল ৫টার পর সাভার থানার কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. রবিউল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে। এছাড়া আজ (১১ মে) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ডিবি-গুলশান বিভাগের একটি দল বাড্ডা থেকে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক এমপি শামীমা ও সিআরআই পরিচালক বিটুসহ গ্রেফতার ৭

আপডেট সময় ০৩:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫