ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

দক্ষিন খানে প্রতিবন্ধীর ব্যবসা দখল করল বিএনপি নেতা

রাজধানীর দক্ষিনখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা নাহিদ ইসলামের পাথর সাপ্লাইয়ের কাজ দখলে নিয়েছে ৪৭ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক আল-আমীন সরকার ও সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার। এর প্রতিবাদে আজ ট্রান্সমিটার মোডে ৪৭ নং ওয়ার্ড সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন করেছে।
শারীরিক প্রতিবন্ধী নাহিদ ইসলাম ২০১৬ সালে ট্রেন দুর্ঘটনায় ডান পা হারান। দরিদ্র পরিবারের সন্তান নাহিদ সংসারের বোঝা কাধে নিয়ে, ব্যাংক, সমিতি থেকে এক লাখ আশি হাজার টাকা ঋণ নিয়ে, দক্ষিনখানের একটি বিল্ডিং কনস্ট্রাকশনে পাথর সাপ্লাই এর কাজ নেয়। এ কাজ করে প্রতিবন্ধী নাহিদ তার পরিবার এবং মৃত বড় ভাইয়ের পরিবারকে ভরণ পোষনের সাপোর্ট দিয়ে আসছিলেন। কিন্তু গত ৩০ এপ্রিল বিএনপির ৪৭ নং ওয়ার্ড এর আহবায়ক আল-আমীন তার লোকজন নিয়ে এসে বালু সাপল্লাইয়ে কাজ বন্ধ করে দেয় এবং জীবন নাশের হুমকি দেয়। এসময় আলামিন সরকার বলেন ১৭ বছর খাই নাই এখন এগুলো আমাদের অধিকার। তুই আর এই ব্যবস্যা করতে পারবি না।
নাহিদ বলেন, আমি পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কোন মতে ধারদেনা করে ব্যবসাটা গুছিয়ে নিয়েছি, এরই মধ্যে আমাকে আমার ব্যবসা থেকে উচ্ছেদ করে দেয়। এখন আমি কিভাবে চলবো বা পরিবার কিভাবে চালাবো সেটার উত্তর খুজে পাচ্ছি না। বিএনপি নেতাদের অনেক অনুরোধ করেছি কোন কাজ হয়নি। দক্ষিন খান বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদারকে বিষয়টি অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি উনার কাছে যাইনি, কারণ উনারা সবই এক বা তাদের সম্মতিতেই ব্যবসা দখল হয়েছে।
মানববন্দনে জানানো হয়, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজী দলবাজিতে অনেকটা ঘোষণা দিয়েই নেমেছে আল আমিন সরকার গং। মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের নাম ও তার সাথে তোলা ছবি ব্যবহার করে এলাকার ময়লা ফেলার কাজ, টেম্পু স্ট্যান্ড, ঝুট ব্যবসা দখলে নিয়েছে আল-আমীন সরকার ও মঈন সরকার। এ বিষয়ে আল আমিন সরকারের বক্তব্য জানতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দক্ষিন খানে প্রতিবন্ধীর ব্যবসা দখল করল বিএনপি নেতা

আপডেট সময় ১০:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫