ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ
দাবি পাকিস্তানের

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে জিওটিভি নিউজ এই তথ্য জানায়। সংবাদমাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে।

জিওটিভি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ পরিচালনা করছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। ভোরের দিকেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংস করার ঘটনাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হলো ভাটিন্ডা বিমানঘাঁটি। ভারতীয় বিমানবাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছেই স্থাপিত হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর, যা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত। ভিসিয়ানা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমান বাহিনী স্টেশনের সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত হয়। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই অস্ত্রগুলো বিশেষভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে রাখা হয়নি।
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারতের ক্রমাগত আক্রমণ তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

‘বুনিয়ান উল মারসুস’ শব্দগুচ্ছ কোরআনের একটি আয়াত থেকে নেওয়া, যার অর্থ ‘সীসা গলিয়ে তৈরি এক অটুট প্রাচীর’। এটি পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তি, ঐক্য এবং প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দাবি পাকিস্তানের

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

আপডেট সময় ০২:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫