ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

২ পাকিস্তানি অভিনেত্রীর , ভারতের ‘অপারেশন সিঁদুর’কে তীব্র নিন্দা করল

পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা ভারতের হামলার ঘটনায় মুখ খুলেছেন। তারা তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

গত ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন পর্যটক মারা যান জঙ্গি হামলায়। এ ঘটনার প্রতিশোধ নিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আর ভারতের এই হমালাকে তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। এই কাজকে সম্পূর্ণরূপে কাপুরুষোচিত বলে দাবি করেছেন তারা।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান একটি টুইট রিপোস্ট করেছেন যেটি লেখিকা ফাতিমা ভুট্টো লিখেছেন। এই পোস্টে মূলত পাকিস্তানের উপর ভারতের এই হামলাকে তীব্র নিন্দা করা হয়েছে। মাহিরা খান সেই পোস্ট সম্পর্কে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এতটা কাপুরুষের মত কাজ! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। সুচিন্তা বজায় থাক, শুভবুদ্ধির উদয় হোক’।

পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির একটি মাত্র শব্দে এই হামলার ব্যাপারে লিখেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনিও ভারতের এ হামলাকে এক কথায় ‘কাপুরুষোচিত’ বলে দাবি করেছেন। এর আগেই হানিয়া আমিরের নাম সংবাদের শিরোনামে এসেছিল। কারণ ভারতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তিনি একা নন, তার সঙ্গে মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফরের অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।

ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীদের সংখ্যা কম নয়। তাই পহেলগামের হামলার পরেই ভারত সরকারের পক্ষ থেকে দেশে এ পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। আটকে গিয়েছিল ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও।

তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই লেখা দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। আর এর কারণ হলো আমরা আইনি অনুরোধে এ প্রোফাইলের কনটেন্ট নিষিদ্ধ করেছি’। অন্যদিকে ভারত সরকার গভীর রাতের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং একে ‘সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়’ বলেই দাবি করেছে। এ হামলার বিষয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করার উপরে ভারত জোর দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫