ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

৬৯০ টাকার সিলিন্ডার গ্যাস অবৈধভাবে গ্রাহকের কাছে ১৪শ থেকে ১৬শ টাকায় বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। যার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সরকারি গ্যাস সিলিন্ডারে ভরে দুই শতাংশ গ্রাহকের কাছে বিক্রির কথা বলে আসছে বিপিসি। কিন্তু তা না করে ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বছরে এক লাখ কোটি টাকা লোপাট করেছে সংস্থাটির কর্মকর্তারা।

প্রাকৃতিক গ্যাসের সংঙ্কটের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় নতুন গ্যাস সংযোগ। এরপর বাসাবাড়িতে দৈনন্দিন রান্নার কাজের পাশাপাশি ছোট ফ্যাক্টরিতে বাড়াতে থাকে এলপিজি গ্যাসের সরবরাহ। এই সুযোগে বিদেশের বাজারে এলপিজি গ্যাসের দাম কমলেও দেশের বাজারে দিনের পর দিন বাড়তে থাকে দাম।

তবে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, ২ শতাংশ গ্রাহকের মাঝে সরকারি মূল্যে দেশের প্রাকৃতিক গ্যাস বোতলজাত করে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহের। সেখানে ৬৯০ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়।

সিলিন্ডারে সরকারি গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ না করে তা এলপিজি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।

সিলিন্ডার গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসি কার্যলয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র- সাধারণ মানুষের কাছে যে গ্যাস ৬৯০ টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ১৪শ থেকে ১৬শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর ফলে গ্রাহককে প্রতি সিলিন্ডারে ৭ থেকে ৯শ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে।

বিপিসির হিসাবে, প্রতি বছর ১৪ লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। অতিরিক্ত ৭শ টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে বিক্রি হলে দুর্নীতিবাজদের পকেটে চলে যায় প্রায় ১ লাখ কোটি টাকা। দুর্নীতির এমন তথ্য প্রকাশ্যে এলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।

তদন্ত শেষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

আপডেট সময় ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫