ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

নাহিদ হাসানের ‘বাবার সাইকেল’ নস্টালজিয়ায় ভাসাবে

অনেকের শৈশবের স্মৃতিতে বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকার মতো মধুর মুহূর্ত জমে আছে। সেই সাইকেল শুধু এক বাহন নয়, যেন এক আস্ত জীবন। বাবার প্রতি ভালোবাসা নিয়ে ‘বাবার সাইকেল’ শিরোনামে গান বেঁধেছেন ধ্রুব মিউজিক আমার গানের ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান।

নাহিদের কথা, সুর ও কণ্ঠে ‘বাবার সাইকেল’ গানের সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

ব্যাতিক্রমী এই গানটি নিয়ে নাহিদ হাসান জানালেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ ‘বাবার সাইকেল’। যে সাইকেলে করে বাবা বিভিন্ন কাজ করেছেন। আমাকে পেছনে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিলো বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে ওঠেছিল। যখন এই গান লিখি, তখন আমার বাবা বেঁচে ছিলেন।

করোনাকালীন সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম, বাবা শুধু একটি বাক্য বললেন ‘আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস’। এখন বাবা বেঁচে নেই আর আমি সেই পরিস্থিতির মধ্য দিয়ে সত্যিই হেঁটে যাচ্ছি! এক দুপুরে বাবার সাইকেলের দিকে তাকিয়েই লিখতে চেষ্টা করেছিলাম ‘বাবার সাইকেল’। আশা করছি হাজারও সন্তানের শৈশব-কৈশরের নস্টালজিয়ায় ভাসাবে এই গান।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘বাবার সাইকেল’ গানটি তাদের ইউটিব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ৮ মে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্লাটফর্মে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

নাহিদ হাসানের ‘বাবার সাইকেল’ নস্টালজিয়ায় ভাসাবে

আপডেট সময় ০৮:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫