ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

পারমাণবিক ন্যায্য চুক্তি চায় রাশিয়া ,যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ন্যায্য পারমাণবিক চুক্তি চায় মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ কথা জানিয়েছেন। তাছাড়া দেশ দুইটির মধ্যে চলমান পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সহায়তা করতে চায় ক্রেমলিন।

ক্রেমলিন আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইনের নীতিরভিত্তিতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনায় অবদান রাখতে রাশিয়া প্রস্তুত।

সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে ইরান। শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১২ এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করে তেহরান ও ওয়াশিংটন।

হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা পদক্ষেপ নিয়ে চলেছেন ইরানের বিরুদ্ধে। ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে, সে লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এমনকি বিভিন্ন সময় ইরানে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প।

এরপরও তাদের সঙ্গে চুক্তি করা যায় বলে মনে করছেন ট্রাম্প। এজন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠিও লিখেছেন তিনি। তবে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও বসে থাকবে না।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়ে রাশিয়া ও চীনকে নিয়মিত অবহিত করছে ইরান। এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

পারমাণবিক ন্যায্য চুক্তি চায় রাশিয়া ,যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে

আপডেট সময় ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫