সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

হৃতিক কে যা করতে হয়েছিল তোতলামি থেকে মুক্তি পেতে

ছোটবেলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারতেন না বলিউড অভিনেতা হৃতিক রোশান রোশান। অনেক বড় বয়স পর্যন্ত এই সমস্যা নিয়ে ভুগতে হয়েছে তাকে। অনেক সাক্ষাৎকারেই নিজের এই অসুবিধার কথা বলেছেন নায়ক। সেই সমস্যা কাটিয়ে তিনি এখন বড় পর্দার সফল অভিনেতা।

তবে এই যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। নিজের কথা স্পষ্ট করার জন্য চিকিৎসাও করাতে হয়েছিল অভিনেতাকে। ছোটবেলায় বন্ধুদের কাছে মজার পাত্রও হতে হয়েছে। স্কুলে সকলের সামনে তোতলা বলে তাকে অনেকে অপমানও করত।

এই সব কিছু সহ্য করে বড় হয়ে ওঠেন। নিজের মুখে তার এই খারাপ সময়ের কথা না বললেও সম্প্রতি নায়কের দিদি সুনয়না রোশান সেই ভয়াবহ দিনগুলোর কথাই বললেন এক সাক্ষাৎকারে। সুনয়না আর হৃতিক রোশান দু’জনের স্বভাব একেবারে আলাদা। নায়ক খুবই অন্তর্মুখী একজন মানুষ। আর সুনয়না বহির্মুখী।

তিনি বলেন, ‘খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তাই হৃতিক রোশানের সঙ্গে যে খুব কথা হত তেমনটা নয়। আসলে ও তো খুব চুপচাপ। তাই সব কথা যে আমার সঙ্গে ভাগ করে নিত তেমনটা নয়।’

সুনয়নার কথায়, ‘নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য হৃতিক রোশান অনেক পরিশ্রম করেছে। রাত ৪ টায় ঘুম থেকে উঠত, স্পিচ ক্লাস করত। তারপর দিন শুরু করত।’ নিজের অধ্যবসায়ের কারণে এখন এই জায়গায় তিনি, সে কথা একবাক্যে স্বীকার করে নেন সুনয়না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হৃতিক কে যা করতে হয়েছিল তোতলামি থেকে মুক্তি পেতে

আপডেট সময় ০৬:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫