ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

রসিকতা ছাড়েননি মেট গালাতে গিয়েও দিলজিৎ

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। তিনি বলিউডের সিনেমায় অভিনয়েও আলোচনায় এসেছেন। এবার মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে আমন্ত্রণ পেয়ে গর্বিত এ গায়ক-অভিনেতা।

বলিউড সূত্রে জানা গেছে, পপসম্রাজ্ঞী শাকিরার পাশেই নাকি আসন নির্ধারিত হয়েয়ে তার জন্য ভিআইপি আসন। এত সম্মান পেয়ে আপাতত উচ্ছ্বসিত দিলজিৎ। কিন্তু আপ্লুত গায়ক এমন সম্মানিত হয়েও মশকরা করার সুযোগ হাত ছাড়া করেননি।

দিলজিৎ দোসাঞ্ঝ সব সময়ই তার রসিক মনের পরিচয় দেন। আর মেট গালা অনুষ্ঠানের জন্য নিউইয়র্কে পা রেখেও ফের রসবোধের পরিচয় দিতে তিনি ভুল করেননি। সোমবার (৫ মে) সোশ্যাল মিডিয়ায় বিশ্বমানের ফ্যাশন ইভেন্টের আমন্ত্রণপত্র হাতে একটি ছবি শেয়ার করেন দিলজিৎ।

এরপরই নিউইর্য়কের হোটেলের ঘর থেকে একটি ভিডিও পোস্ট করেন এ গায়ক-অভিনেতা। তখনো হাতে ধরা সেই আমন্ত্রণপত্র। সেখানেই মশকরা করে দিলজিতের মন্তব্য, ‘এর পর থেকে আমাকে কেউ আর বিয়ের কার্ড পাঠাবেন না, কারণ আমি মেট গালার মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি। তবে অনুষ্ঠানের রিল বানাতে পারব না। কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।’

ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এরপর ভারতীয় বিয়ের অনুষ্ঠানে সঙ্গে তুলনা করে দিলজিৎ আরও বলেন, ‘মাথাপিছু একটা প্লেট-ই বরাদ্দ। প্রতিটা প্লেটের হিসেব রাখা হচ্ছে।’ জানা গেল, দিলজিৎ পোশাকশিল্পী প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পোশাকে ধরা দেবেন মেট গালায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

রসিকতা ছাড়েননি মেট গালাতে গিয়েও দিলজিৎ

আপডেট সময় ০৩:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫