ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রেস সচিব।
এদিকে সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হতে পারে।
পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। এর সঙ্গে যুক্ত হয় ৩ দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫