ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

বৈধ করা হচ্ছে সৌদিতে নারী শ্রমিকদের

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধ নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার ৬ মে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আমি গতকাল সৌদি আরব থেকে এসেছি। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সেখানে একটি কনফারেন্সে প্যানেলে আলোচনায় কথা বলেছি। আমি যখন জানুয়ারিতে সৌদি গিয়েছিলাম, তখন আমাদের কিছু অনুরোধ ছিল সৌদি সরকারের কাছে, সে অনুযায়ী সৌদি এরই মধ্যে কাজ শুরু করেছে। ওখানে যারা অবৈধ বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন, সেই নারীদের বৈধ করার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। এখন সৌদিতে যারা অবৈধ নারী শ্রমিক রয়েছেন, তারা ইচ্ছা করলে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করতে পারেন।

তিনি আরও বলেন, আমি সৌদির মন্ত্রীকে আমাদের দেশ থেকে আরও বেশি দক্ষ লোক নেওয়ার অনুরোধ জানিয়েছি। সামনে তাদের বিভিন্ন মেগা প্রজেক্ট আছে, ওয়ার্ল্ডকাপ, এক্সপো রয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন, দক্ষ লোক নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া যারা আকামা নিয়ে সমস্যায় রয়েছে, তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি।
জর্ডানে অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, জর্ডানের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেখানে অবৈধ নারী শ্রমিককে বৈধ করা হবে। এছাড়া কোনো নারী শ্রমিক যদি বলে, অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই, তাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ করা হচ্ছে। কিন্তু এরপর পুলিশ যদি কোনো অবৈধ শ্রমিক খুঁজে পায়, তাহলে কঠিন শাস্তি দেবে।

আরএএস/এমআরএম/এমএস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত

বৈধ করা হচ্ছে সৌদিতে নারী শ্রমিকদের

আপডেট সময় ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫