ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি

ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
রোববার (৪ মে) ও সোমবার (৫ মে) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম সই করা চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।
সোমবার বদলি হওয়া ওসিরা হলেন, কোতোয়ালী মডেল থানার মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার মো. শামছুল হুদা খান ও নান্দাইল থানার ফরিদ আহমেদ। এর মধ্যে শফিকুল ইসলাম খান, মির্জা মাজহারুল আনোয়ার ও মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
আগেরদিন রোববার হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন ও মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

সোমবার রাতে ওসিদের বদলির বিষয়টি প্রকাশ হলে তাৎক্ষণিকভাবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন অনেকে।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের মোবাইল নম্বরে কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, বতর্মান পুলিশ সুপার যোগদান করার পর থেকে জেলার ওসিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিলেন। এরপর নবনিযুক্ত ডিআইজিও বিষয়টি নজরে নিয়ে জনস্বার্থে এই ওসিদের বদলির প্রস্তাব প্রেরণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি থানায় গ্রেফতার বাণিজ্যসহ পুলিশি সেবা প্রদানে আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি এক থানার ওসি একাধিক মিডিয়ায় খবরের শিরোনাম হয়েছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে জনস্বার্থে পুলিশের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব ওসিদের বদলির আদেশ করা হয়েছে। এতে কর্তব্যরত অন্য কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে আরও বেশি সচেতন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের

ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি

আপডেট সময় ১১:৪৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫