ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হতে পারে

বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের বিনোদন দুনিয়া, এমনই শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতের বিনোদন দুনিয়া একজোট না হলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন না কেউই, এমনই আশঙ্কা তার।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরিচালক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।’

এছাড়াও ভারতীয় সিনে দুনিয়াকে একজোট হওয়ারও বার্তা দিয়েছেন এই পরিচালক। তিনি লিখেছেন, ‘ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন।’

সব বিদেশি চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের ক্ষমতায় বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর গদিতে বসেই চাপাচ্ছেন একের পর এক শুল্ক। আমেরিকার বাইরে প্রযোজিত যেকোনো সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে- সম্প্রতি এমন ঘোষণা দেন ট্রাম্প। তবে কবে থেকে তা কার্যকর হবে, তা জানানো হয়নি।

তাই তো আশঙ্কা, শুল্কের বোঝা চাপানোর ফলে সমস্যার মুখে পড়তে পারে বলিউডও। কারণ, ভারতের বহু সিনেমা আমেরিকা-সহ বিদেশের নানা জায়গায় মুক্তি পায়। তা থেকে ভালো লাভও পায় বলিউড। কিন্তু এবার ট্রাম্পের শুল্কের চাপে তা বন্ধ হতে যাচ্ছে, আর এ নিয়েই দুশ্চিন্তায় বলি পরিচালক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হতে পারে

আপডেট সময় ০৭:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫