ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মাত্র ১০ মিনিটের জন্য জুটি আরশ-সুনেরাহ

মানুষ তার পরিচয় নানা কারণেই ভুলে যায়। জাত, বর্ণ, অর্থ, ধর্মসহ নানা কিছু পার্থক্য গড়ে দেয় মানুষের মধ্যে। তখন মানুষ হয়ে ওঠে অমানবিক, তাদের মধ্যে তৈরি হয় বৈষম্য। কিন্তু মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন সে ভুলে যায় সব ব্যবধান। তার পরিচয় আর ধনী গরিব কিংবা সাদা কালো হয়ে ওঠে না। সে হয়ে ওঠে মানবিক, কেবলই মানুষ।

এমন মানবিক এক গল্পের ‘১০ মিনিট’ নাটকে জুটি বাঁধতে দেখা যাবে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে। এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা শরীফ নাসরুল্লাহর।

নতুন এই নির্মাতা বলেন, ‘এই নাটকের মধ্যমে আমরা একটা মানবিক গল্প বলার চেষ্টা করেছি। চারদিকে মানুষের মধ্যে নানাকিছু নিয়ে অমানবিক সব কর্মকাণ্ড চলে। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কঠিন হয়ে যাওয়া মনকে একটু খানি মমতা, ভালোবাসার সুবাস ছড়িয়ে দেয়। ‘১০ মিনিট’ আমাদের মধ্যে সেই ভালোবাসার সুবাস ছড়িয়ে দেবে।’

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল। সম্প্রতি ঢাকার উত্তরা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি ওয়াটার লিলি পিকচার্স থেকে প্রযোজনা করেছেন হাসান জুয়েল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মাত্র ১০ মিনিটের জন্য জুটি আরশ-সুনেরাহ

আপডেট সময় ০৫:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫