ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

চারদিনের আয় কত ? বক্স অফিস কাঁপাচ্ছে ‘রেইড-২’

বলিউড তারকা অজয় দেবগন অভিনীত সিনেমা ‘রেইড-২’ মুক্তি পেয়েছে ১ মে। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। এতে অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন অজয়। সাসপেন্স ও থ্রিলারে ভরপুর এ সিনেমা মুক্তির চতুর্থ দিন রোববারেও খুব ভালো আয় করেছে।

স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুসারে, এক দিন সিনেমাটি আয় করেছে ২১.৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি টাকারও বেশি।

১২০ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি মাত্র চার দিনে খরচের অর্ধেক টাকা উঠিয়ে ফেলেছে। সামনের দিনগুলোতে সিনেমাটি আরও ভালো ব্যবসা করবে বলে আশা করছেন ভারতের চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

১ মে মুক্তির প্রথম দিনে ‘রেইড ২’র আয় করেছিল ১৯.২৫ কোটি রুপি। ২ মে দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি রুপি। ৩ মে তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন (বোরবার) ‘রেইড ২’র আয় ছিল ২১.৫০ কোটি রুপি।

এখন পর্যন্ত চারদিকে ‘রেইড ২’সিনেমার আয় দাঁড়িয়েছে ৭০.৭৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি টাকারও বেশি। জানা গেছে, রোববার সিনেমাটি হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিল প্রায় শতকরা ৩৯.৯৩ জন। এ উপস্থিতির হারই প্রমাণ করে সিনেমাটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

‘রেইড ২’ সিনেমার গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। যার কাহিনি একটি চাঞ্চল্যকর ইনকাম ট্যাক্স রেইডের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সিনেমায় অজয় দেবগন একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান।

ছবিতে রীতেশ দেশমুখ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। তিনি এর আগে ‘রেইড’র মতো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমা বানিয়েছিলেন। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওসের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া

চারদিনের আয় কত ? বক্স অফিস কাঁপাচ্ছে ‘রেইড-২’

আপডেট সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫