ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী 

‘অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ’ এ কী থাকছে

চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর, ‘অ্যাভাটার’ সিরিজের নতুন কিস্তির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর সেই ছবিতে দেখা গেছে নৈতিরি চরিত্রে অভিনয় করা জোই সালদানা তার ধনুক তাক করে আছেন। চোখে মুখে তীব্র রাগের ছাপ। এটি নেটিজেনদের মুগ্ধ করেছে। চলছে আলোচনা। আভাস মিলেছে, আসতে চলেছে চোখ ধাঁধানো নতুন অ্যাভাটার।

চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এম্পায়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জোই সালদানা জানিয়েছেন, আগের কাহিনির মর্মান্তিক পরিণতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি নৈতিরি। দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর শেষদিকে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে নৈতিরি ও জেকের পরিবার। সেখানে তাদের সন্তান নেটেয়াম নিহত হয়। সেই ‘অন্তহীন শোক’ এখনো তাড়া করে ফিরছে নৈতিরিকে।

সালদানা বলেন, ‘সেই বেদনার যেন কোনো শেষ নেই। আর ঠিক সেখান থেকেই জন্ম নিচ্ছে এক অদম্য ক্রোধ। এই কিস্তিতে সুলি পরিবারকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।’

তিনি আরও জানান, নৈতিরির ভেতরকার এই সংঘর্ষ শুধু স্বামী জেকের সঙ্গে সম্পর্কেই নয়; সে তার নিজের অস্তিত্ব, তার জাতি, ভূমি এবং নাভি সম্প্রদায়ের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলবে।

‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ সুলি পরিবার চলে যাবে প্যান্ডোরার আগ্নেয়গিরিময় অঞ্চলে। তারা পরিচিত হবে মাংকওয়ান গোত্রের সঙ্গে। সেখানেই নৈতিরির মুখোমুখি হবে এক শক্তিশালী নারীনেতা ভারাংয়ের। এ চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন।

পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, এই ছবিতে জোই সালদানার অভিনয় অনন্য উচ্চতায় পৌঁছেছে।

‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি আগামী ১৯ ডিসেম্বর সারাবিশ্বের নানা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া

‘অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ’ এ কী থাকছে

আপডেট সময় ০২:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫