ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

৯ মে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন হবে

গত বছরের শেষ দিকে চলচ্চিত্র নির্মাতাদের নতুন নেতা বাছাইয়ের জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিন তা হয়নি। নতুন তারিখ ছিল গত ১০ জানুয়ারি। ওইদিনও ভোটগ্রহণ হয়নি। আবারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৯ মে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের রীতি ভেঙে প্রথমবারের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।

পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছিল। একটি পক্ষ বলছে, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যাবে না। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে। সব জল্পনা-কল্পনা শেষে বিএফডিসির বাইরে নির্বাচন হচ্ছে।

দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল।

অপর প্যানেল থেকে সভাপতি ও মহাসচিব পদে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি। চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।
নির্বাচনে মোট ভোটার ৩৯১। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

৯ মে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন হবে

আপডেট সময় ০২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫