ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আরিফিন শুভ : আমার কোনো ব্যবসা, ব্যাকআপ নেই

দর্শকপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বিগত সরকার পতনের পর থেকে বেশ আলোচনায় রয়েছেন তিনি। এর কারণ শুভ ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছিলেন। এখন তিনি ভারতে রয়েছেন। সেখানে তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ করছেন। শুভ অভিনীত এ সিরিজটি নির্মাণ করেছেন সৌমিক সেন। প্রযোজনায় রয়েছে সানি লিভ।

কয়েকদিন আগে তিনি ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক ‘আনন্দবাজার’র মুখোমুখি হয়েছিলেন। সে সময় তিনি তার ব্যক্তিজীবন, অভিনয়, বর্তমান ব্যস্ততা কথা বলেছেন।
‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণ সরকার পতনের পর আরিফিন শুভ কোনো সমস্যা পড়েছেন কি না জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার এ ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

এ অভিনেতা নিজের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। আমার কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই।’ আরিফিন শুভ আরও বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসকে গুরুত্ব দিয়েছি। যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেটা হয়ে ওঠা। আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানে নিজেকে উজাড় করে দেবো। কিন্তু বাস্তবে আমি বোকা লোকটা, এমন তো নয়। আশা করি আমি সবটা বোঝাতে পেরেছি।’

আরিফিন শুভ ‘আনন্দবাজার’র সাক্ষাৎকারে তার বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে।’

সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে শুভ জানান, তিনি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন না। তবে তার একটা পেজ রয়েছে। এটি তার টিম পরিচালনা করে।

আরিফিন শুভ সোশ্যাল মিডিয়ার প্রতি কিছুটা বিরক্ত- এমনটা এ সাক্ষাৎকার থেকে বোঝা গেছে। এ অভিনেতা বলেন, ‘ফেসবুক কেমন যেন একটা হেট মেশিনে (ঘৃণা ছড়ানোর যন্ত্র) পরিণত হয়েছে। লোকে নিজের জীবনে এতটাই বীতশ্রদ্ধ যে, অন্যের নিন্দা করে শান্তি পায়। ব্যাপার হল, যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা আমার জীবনটা কাটাচ্ছে না। আমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি কিচ্ছু জানে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

আরিফিন শুভ : আমার কোনো ব্যবসা, ব্যাকআপ নেই

আপডেট সময় ০১:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫