ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

মোশাররফ করিম আবার ঝড় তুলেছেন ভয়ংকর রুপে

চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো থেটোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। দেখেই বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ করিম। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনও।

তেমনই এক ভয়ংকর রূপে হাজির হলেন অভিনেতা। গতকাল রোববার সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারটিতেই মোশাররফ করিম ধরা দিলেন ছক ভাঙা লুকে।

পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় যে মোশাররফ সামনে আসছেন তিনি চিরচেনা নন। ভিন্ন একজন, ভয়ংকর একজন।

নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটিরই আভাস দিল। সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।

‘ইনসাফ’ সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণে র। গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ছবিটির ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’

সেই ধারাবাহিকতায় এবার এলো মোশাররফ করিমের পরিচিতি। তবে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক, না ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সিনেমাটির টিম।

জানা গেছে, গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে জিৎকে নিয়ে টালিউডে ‘মানুষ’ সিনেমা বানিয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

মোশাররফ করিম আবার ঝড় তুলেছেন ভয়ংকর রুপে

আপডেট সময় ০১:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫