ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে উর্দুতে

পাকিস্তানে বাংলাদেশি সিনেমা মুক্তির ঘটনা নতুন নয়। এর আগেও অনেক বাংলাদেশি সিনেমা দেশটিতে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়াটা আবারও সচল হয়। এ দুইটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটেলে মুক্তি দেওয়া হয় দেশটিতে।

এবার পাকিস্তানে বাংলাদেশি সিনেমাকে একেবারে উর্দুতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গত ঈদুল ফিতরে এ সিনেমাটি বাংলাদেশে দারুণ দর্শকপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।
বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও একযোগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনো দেশে-বিদেশে তুমুলভাবে দর্শকদের সাড়া জাগাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ‘জংলি’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে সিনেমাটি পরিবেশনা করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

‘সিনে এন্টারটেইনমেন্ট’র কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সকল চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাবিং চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’

‘জংলি’সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।
‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি পাকিস্তানে মুক্তির বিষয়ে বলেন, ‘আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। শিগগিরই পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে দর্শকদের ভালোবাসার এই ছবি।’ছবি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে উর্দুতে

আপডেট সময় ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫