ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

অচেনা রক চমকে দিলেন সবাইকে

‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনকে যারা সবসময়ই পরিচিত অ্যাকশন হিরো মনে করেন তাদের জন্য চমক অপেক্ষা করছে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার নতুন ট্রেলারে জনসন এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। যা দেখে অনেকেই তাঁকে চিনতেই পারবেন না!

এ২৪ স্টুডিওর নির্মিত এই জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন অভিনয় করছেন মার্ক কের চরিত্রে। এই চরিত্রটি একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধার। যিনি দুবারের UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদকজয়ী।

সিনেমাটি কেরের রিংয়ের সাফল্য, মাদকাসক্তি এবং সাবেক স্ত্রী ডন স্টেপলসের সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে।

ট্রেলারে জনসন তার পরিচিত চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। উইগ, প্রস্থেটিক মেকআপ আর ভারী রূপান্তরের মাধ্যমে তিনি প্রায় অচেনা হয়ে হাজির হয়েছেন। যদিও মাঝে মাঝে তার পুরনো কিছু শারীরিক আচরণ লক্ষ করা যায় তবে বেশিরভাগ সময় তাকে চিনে নেওয়া কঠিন।

এই সিনেমা বেনি সাফদির একক পরিচালনায় প্রথম কাজ। সাফদি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো প্রশংসিত সিনেমা পরিচালনা করেছেন।
ছবিটিতে জনসনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। দুজনের রসায়নটা বেশ জমজমাট হয়ে ফুটে ওঠবে পর্দায়। এছাড়া জনসন ও ব্লান্ট একসাথে কাজ করছেন একটি মার্বেল-ধর্মী গ্যাংস্টার সিনেমায়। সেটি মার্টিন স্করসেসি পরিচালনা করবেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

অচেনা রক চমকে দিলেন সবাইকে

আপডেট সময় ০৭:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫