ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ! শাকিব খানকে নকল করল

শাকিব খানকে নকল করল ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি!
বাঁয়ে ‘বরবাদ’এর অনুকরণে নানির হিট সিনেমার পোস্টার
ঢাকাই সিনেমার পোস্টার নকল হয়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। প্রায়ই শোনা যায় এই সিনেমার পোস্টার বলিউড থেকে মারা, এই সিনেমার পোস্টার হলিউড থেকে মারা। তবে এবার ভিন্ন ঘটনা ঘটল। শাকিব খানের সিনেমার পোস্টার নকল করল এই সময়ের সবচেয়ে শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি।

তা-ও আবার ন্যাচারাল সুপারস্টার নানির সিনেমার পোস্টার। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিট থ্রি’ সিনেমার পোস্টার ঢাকাই চলচ্চিত্রের শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘বরবাদে’র পোস্টারের সঙ্গে হুবহু মিল পাওয়া যাচ্ছে

‘বরবাদ’ সিনেমার দুটি পোস্টারের সঙ্গে ‘হিট’ সিনেমার দুটি পোস্টারের সামঞ্জস্য দেখা গেছে। এতে অনেকে মনে করছেন শাকিবের ‘বরবাদে’র পোস্টারের অনুকরণে নানির সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারগুলো নিয়ে চলছে তুমুল চর্চা।

বিষয়টি দেখে শাকিব ভক্তরা খুশি। তবে কেউ কেউ মন্তব্য করছেন একটু ভিন্নভাবে। তারা মনে করছেন ‘হিট’ সিনেমাটি যদি ‘বরবাদে’র আগে মুক্তি পেত তাহলে পোস্টারের সাদৃশ্যের কারণে কিং খানের ছবির গায়ে নকলের তকমা সেঁটে দিতেন নিন্দুকেরা।

মন্তব্যের ঘরে সেই সংশয় প্রকাশ করে একজন লিখেছেন, “ভাগ্যিস ‘বরবাদ’ আগে রিলিজ হয়েছে নইলে নকলের ট্যাগ লেগে যেত।

শাকিবের সিনেমাকে যারা ব্যঙ্গ করেন তাদের খুঁচিয়ে কেউ কেউ লিখেছেন, ‘সুশীলরা কোথায়।’ কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবে দেখছেন। একজন লিখেছেন, ‘উন্মুক্ত বিনোদনের দুনিয়ায় এগুলো হবেই, একজন আরেকজন থেকে ইন্সপায়ার্ড হবে, স্বাভাবিক।’
আজ শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘হিট থ্রি’। নির্মাণ করেছেন শৈলেশ কোলানু।

এ ছবির মাধ্যমে রাত ১টার শো চালু করতে যাচ্ছেন সুপারস্টার নানি। শাকিবের অন্যদিকে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে মাসখানেক। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমটি দেশ-বিদেশে থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে।
বলে রাখা ভালো, এবারই প্রথম নয়, এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধেও উঠেছিল শাকিবকে অনুকরণের অভিযোগ। ‘সিকান্দার’ ছবির ‘জোহরা জাবিন’ গানের ভিডিওতে সালমানের লুক ও নাচের সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’র ‘কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ! শাকিব খানকে নকল করল

আপডেট সময় ০৩:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫