ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

‘কেজিএফ’ নিয়ে আলোচনায় মুখ খুললেন নায়িকা

কেজিএফ চলচ্চিত্রে শ্রীনিধি শেঠি ও যশ
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ’ সিরিজে যশের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীনিধি শেঠি। মিস সুপারন্যাচারাল হিসেবে মুকুট জিতে ২০১৮ সালে এই ছবি দিয়েই বড় পর্দায় পা রাখেন তিনি। তবে ছবিতে তার চরিত্রের স্ক্রিনটাইম ছিল তুলনামূলক খুবই কম। দ্বিতীয় কিস্তিতেও খুব একটা বাড়েনি তার উপস্থিতি।

এ নিয়ে আছে আলোচনা, আছে সমালোচনাও। এবার ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললেন শ্রীনিধি।

‘কেজিএফ’ সিরিজে ফুলদানি চরিত্রে অভিনয় করে সন্তুষ্ট শ্রীনিধি শেঠি। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানতাম আমার চরিত্র কতটুকু। তবুও কাজটা করতে চেয়েছিলাম। ওটাই ছিল আমার স্বপ্নের প্রজেক্ট।’

তিনি বলেন, ‘কারও কাছে ফুলদানি চরিত্রটি অপছন্দের। আবার কেউ সেটাকেও নিজের মতো করে ভালোবেসেছে। প্রথম সিনেমায় এমন চরিত্র আমি নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছিলাম। তবে ভবিষ্যতে এমন চরিত্র করবো কি না, সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেব।’

‘কেজিএফ’-এর মাধ্যমে নাম, খ্যাতি আর ভালোবাসা- এই তিনটি জিনিস পেয়েছেন বলে জানান শ্রীনিধি। তবে তিনি জোর দিয়ে বলেন, সেই সাফল্য তার ক্যারিয়ারকে বদলায়নি।

এদিকে আজ ১ মে মুক্তি পেতে যাচ্ছে শ্রীনিধির নতুন সিনেমা ‘হিট: দ্য থার্ড কেস’। এই তেলুগু সিনেমায় শ্রীনিধি জুটি বেঁধেছেন অভিনেতা নানির সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন শৈলেশ কোলানু। এটি ‘হিট ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি।

সিনেমাটির গল্প একটি রহস্যঘেরা খুনের তদন্তকে কেন্দ্র করে। সেখানে বিশাখাপত্তনমের এক হিট স্কোয়াড অফিসারকে দায়িত্ব দেওয়া হয় জম্মু-কাশ্মীরে এক সিরিয়াল কিলার মামলার তদন্তের জন্য। ছবিতে নানি ও শ্রীনিধির সঙ্গে আরও আছেন রাও রমেশ, ব্রহ্মাজি, আদিল পালা, মগন্তি শ্রীনাথসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘কেজিএফ’ নিয়ে আলোচনায় মুখ খুললেন নায়িকা

আপডেট সময় ০১:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫