ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আমির খান মেয়ের জন্য অপরাধবোধে ভুগছেন

ষাট বছরে এসে প্রেম খুঁজে পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পরিকল্পনা নাকি তৃতীয় বিয়ের, এমনই গুঞ্জন। নিজের গেল জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন নায়ক, সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রেমিকাকে।

শোনা যায়, গৌরী স্প্র্যাট নামের সেই প্রেমিকার সঙ্গে ‘লিভ ইন’ এ আছেন আমির খান। যদিও তা গুঞ্জন পর্যন্তই। আর এসব ভেবেই নাকি বাবার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছেন না আমির কন্যা ইরা খান।

আমিরের প্রেমের খবর প্রকাশ্যে আসার পরই বাবার বাড়িতে যান ইরা। সেখান থেকে ফেরার পথে চোখে জল নিয়ে বের হন আমির কন্যা। তা দেখে অনেকে ধারণা করেন, বাবার এই প্রেম মেনে নিতে পারছেন না মেয়ে।

প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
মেয়ের মন খারাপ, কী পরামর্শ দিলেন আমির খান?
শাহরুখের পর এবার বাড়ি ছাড়লেন আমির, মুম্বাই কি নিরাপদ নয়?
ইরা জানিয়েছিলেন, এসব নিয়ে কোনো সমস্যা নেই তার। বরং শৈশবে অভিমান ছিল বাবাকে নিয়ে। তাদের নাকি একদমই সময় দিতেন না আমির। নায়কও সেটি স্বীকার করে নিয়েছিলেন।

কিন্তু এখনও নাকি বাবার ওপর অভিমান কাটেনি ইরার। শুধু তাই নয়, এ নিয়ে অবসাদেও ভুগছেন তিনি। মেয়েকে নিয়ে মনোবিদের কাছেও গেছেন আমির। আর তা নিয়ে অপরাধবোধে ভুগেছেন নায়ক। আর সে চিন্তা করে বাবার ওপর আর অভিমান রাখেননি আমির কন্যা।

ইরার কথায়, ‘আমার নিজের কষ্টের তুলনায় বাবার অপরাধবোধটা এতটাই বেশি হয়ে যায় যে, তাকে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয় মনে হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আমির খান মেয়ের জন্য অপরাধবোধে ভুগছেন

আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫