ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

পেছাল কলকাতার পার্টি শাহরুখ পুত্রের

আইপিএলে শনিবার (২৬ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এ উপলক্ষ্যে কলকাতায় আসবেন শাহরুখ খানপুত্র আরিয়ান খান।

এদিন পশ্চিমবঙ্গের রাজধানীতে একটি পার্টির আয়োজন করার কথা ছিল তার। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রেক্ষিতে পার্টির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণ পত্র। আরিয়ানের পার্টির জন্য টলিউডের যে অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র। সেই আমন্ত্রণ পত্রে লেখা ছিল নায়িকাদের নাম। তাদের সম্মান জানাতেই নাকি এই ব্যবস্থা করা হয়েছিল।

জানা গেছে আরিয়ান খানের পার্টিতে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, ঐদ্রিলা সেন, দর্শনা বণিক, তৃণা সাহা, ইধিকা পাল, কৌশানি মুখোপাধ্যায়, মনামী ঘোষ, নুসরাত জাহানরা। বাদ ছিলেন না সুস্মিতা চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, সম্পূর্ণা লাহিড়ী প্রমুখরা। এছাড়া এদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন টলিউডের খ্যাতনামা অভিনেতাদেরও।

কলকাতার তারকারা ছাড়াও আরিয়ানের সঙ্গে সেই অনুষ্ঠানে থাকার কথা ছিল বলিউডের একাধিক পরিচিত মুখ। এর মধ্যে রয়েছে অনন্যা পাণ্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতার নাম। একই সঙ্গে এই অনুষ্ঠানে কেকেআরের কিছু খেলোয়াড় বা কর্মকর্তার উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

পেছাল কলকাতার পার্টি শাহরুখ পুত্রের

আপডেট সময় ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫