ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আদনান সামি ,পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন

জনপ্রিয় গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি হলেও বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

পাকিস্তানের সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাক্‌যুদ্ধে জড়িয়েছেন আদনান সামি। পহেলগাঁও কাণ্ডের পর ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, ২৬ এপ্রিলের মধ্যে পাকিস্তানিদেরকে দেশ ছাড়তে হবে। এর পরেই পাকিস্তানের সাবেক ওই মন্ত্রী প্রশ্ন তোলেন, আদনান সামি কি ভারতেই থেকে যাবেন?

জন্মগত ভাবে পাকিস্তানের মানুষ হলেও আদনান ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। ২০২২ সালে সমাজিকমাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান। ভারতকে কেন ভালবাসেন, তাও জানিয়েছিলেন গায়ক।

আদনান লিখেছিলেন, মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যে সব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার রাগ নেই। আমাকে যারা ভালবাসেন, তাদের সকলকে আমি ভালোবাসি।

পাকিস্তান ছেড়ে আসার প্রসঙ্গে আদনান লিখেছিলেন, আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে। যারা আমাকে চেনেন, তারা জানবেন, এই সরকার আমার সঙ্গে কী করেছে! পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ।

কিন্তু পাকিস্তান সরকার ঠিক কী করেছিল আদনানের সঙ্গে? এই গায়ক লিখেছিলেন, এক দিন আমি সব ফাঁস করে দেব। জানিয়ে দেব, ওরা আমার সঙ্গে কী কী করেছে। অধিকাংশ মানুষই তা জানে না। সাধারণ মানুষ শুনলে চমকে যাবে। বহু বছর আমি নীরব থেকেছি। কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব।

২০১৫ সালের জুন মাসে আদনান সামির পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাগরিকত্বের জন্য আবেদন করেন আদনান। দীর্ঘ দিন ভারতে ছিলেন তিনি। তাই সহজেই দেশটির নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। সেই বছরের ডিসেম্বরে তিনি ভারতের নাগরিকত্ব পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আদনান সামি ,পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন

আপডেট সময় ০৫:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫