সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আমির খান : গুরু নানকের চরিত্রে

গত শুক্রবার (২৫ এপ্রিল) একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয় একটি টিজার। যেখানে শিখ ধর্মগুরু গুরু নানকের চরিত্রে দেখা যায় অভিনেতা আমির খানকে। টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে আপত্তি জানান। আবার কেউ কেউ বলেন, ‘এটি কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারা তৈরি হয়েছে।

এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আমির খানের মুখপাত্র। গুরু নানক নামক এই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে বলে দাবি জানান আমির খানের মুখপাত্র।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমির খানকে গুরু নানকের চরিত্রে দেখিয়ে যে টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি পুরোপুরি ভুয়া।

এমন কোনো প্রজেক্টে যুক্ত নন আমির খান। গুরু নানকের প্রতি তিনি সর্বোচ্চ শ্রদ্ধা রাখেন এবং অসম্মানজনক কোনো কিছুর অংশ কখনো হবে না। দয়া করে, ভুয়া খবরে কর্ণপাত করবেন না।’
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি এই ভুয়া টিজারে আমিরকে শিখ ধর্মগুরু গুরু নানকের চরিত্রে দেখা গেছে।

দেখা গেছে কারিনা কাপুর খানকেও। টিজারে মিউজিক কম্পানি টি সিরিজের কথা উল্লেখ করা হয়। ইতিমধ্যে টিজারটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করতে। এই সিনেমায় কারিনা কাপুর খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

আপাতত আমির তাঁর আগামী ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে জেনেলিয়া ডিসুজা এবং দর্শিল সাফারির সঙ্গে একদম অন্যরকম একটি ভূমিকায় দেখা যাবে আমিরকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আমির খান : গুরু নানকের চরিত্রে

আপডেট সময় ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫