ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতি ৩ দিনের রিমান্ডে

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন কিন্তু আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, চলতি মাসের ৮ এপ্রিল বেলা ১১টার দিকে গোলাম মহীউদ্দীন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানিকালে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার পরপরই দায়ের করা মামলায় গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলা বিএনপি কার্যালয়ে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মানিকগঞ্জ জেলা আ.লীগ সভাপতি ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫