ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

গাজীপুরে গ্যাসের  অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে তিতাস গ্যাসের ১৮০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অনুমোদনহীন  সংযোগের মাধ্যমে বাসা বাড়িতে  গ্যাস ব্যবহার করায় দুজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের উত্তর বিলাশপুর এলাকায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  এসব লাইন বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রধান করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, সোমবার দুপুর থেকে জেলা শহরের উত্তর বিলাসপুর এলাকায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার বিভিন্ন বাসা   বাড়িতে অনুমোদন ছাড়া গ্যাস ব্যবহার করায় ১৮০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ। অভিযানের সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩০০ ফুট পাইপ লাইন অপসারণ করা হয়।
অভিযানের সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক  প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারি ব্যবস্থাপক আল আমিন, সহকারী কর্মকর্তা সোহেল রানাসহ তিতাস গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

গাজীপুরে গ্যাসের  অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৩:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫