ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা

মায়ের লাশ দাফনের প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী

ভোর রাতে শ্বাসকষ্টে মারা যান মা। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে।

সোমবার (২১এপ্রিল) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামে এমন চিত্র দেখা যায়। পরীক্ষায় অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর নাম মুন্নি আক্তার (১৫)। তিনি চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে ও চরমাইজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মুন্নি সবার ছোট। সোমবার ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জলেখা। মায়ের লাশ ঘরে রেখেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।

মুন্নির চাচি কমলা বলেন, ‘দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল আমার জা। আজ ভোরে তিনি মারা যান। মুন্নির মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি বাড়িতে আসলে তার মাকে কবর দেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর

মায়ের লাশ দাফনের প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় ১০:৪৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫