কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১২৫জন কৃষককে “GAP সার্টিফিকেশন” এর বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ০৫ (পাঁচ) ব্যাচে মোট ১২৫জন কৃষককে “GAP সার্টিফিকেশন” এর বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কৃষক প্রশিক্ষণ আজ ২১ এপ্রিল সমাপ্ত হয়। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ঢাকার সম্মানিত অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো: জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার উপপরিচালক সুফি মো: রফিকুজ্জামান এবং জেলা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার এবং মিরপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, টেকসই ও নিরাপদ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মিরপুর উপজেলার উদ্যোমী ও শিক্ষিত কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই মৌসুমে বরাদ্দপ্রাপ্ত ০৫ ব্যাচ প্রশিক্ষণ আজ সফলতার সাথে সমাপ্ত হলো। আশা করি আমরা আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছি।
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

























