ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন

বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের অর্থায়নে এক হাজার শয্যার বিশেষায়িত আধুনিক হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে উপজেলার প্রধান সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, ভুমিহীন নেতা কামরুল ইসলাম, শিক্ষক ফজলুল কাফী মাসুম,ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সাংবাদিক নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা সাজ্জাত হোসেন পল্টন ।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, উত্তরাঞ্চলের সবচেয়ে অবহেলিত জনপদের নাম গাইবান্ধা। স্বাধীনতার ৫৪ বছর পরও গাইবান্ধাবাসী আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার ২৬ লাখেরও বেশি মানুষের জন্য রয়েছে একমাত্র জেনারেল হাসপাতাল। সেটিও এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। তিস্তা ও বহ্মপুত্রসহ নদ-নদী বেষ্টিত ১৬৫টি চর ও দ্বীপচরের মানুষসহ জেলাবাসীকে উন্নত চিকিৎসার জন্য যেতে হয় প্রায় ২০০ কিলোমিটার দূরের বগুড়া কিংবা রংপুর।

তিনি আরও বলেন, এই হাসপাতাল নির্মাণ করার জন্য গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর কিংবা গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সাকোয়া ব্রীজ এলাকাসহ জেলায় যথেষ্ট খাস জায়গা রয়েছে। এখানে বাংলাদেশ-চীন মৈত্রীর হাসপাতালটি নির্মিত হলে বৃহত্তর রংপুরের মানুষ উপকৃত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

চীনের অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবিতে সাদুল্লাপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫