ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

লামায় ভাংচুর ও লুটপাট মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ 

বান্দরবানে লামা ২নং সদর ইউনিয়নের পাহাড়, জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘটিত লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামী মোঃ শওকত আকবরকে (৩২) কারাগারে প্রেরণ করেছেন আদালত।বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগে এ হামলার ঘটনা ঘটে।

রোববার (২০ এপ্রিল) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ পুলিশের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. শওকত আকবরকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাদেকুল মাওলা ইরাক।

মো.শওকত আকবর (৩২) চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন সন্তান। এই মামলার অন্যান্য আসামীরা হলো শহিদুল ইসলাম (৬০) ও শামসু মুহাম্মদ সালাউদ্দিন (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বিকালে লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বাদী মো. সরওয়ারা আলম চৌধুরীর বসতবাড়ি ও বাগানে দা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আসামীরা। এ সময় বাগানের কর্মচারীদের মারধর, গালাগালি, প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ লুট ও দলিলপত্র পোড়ানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

আরও জানা যায়, জমি দখলের লোভে ও বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগ করে এ হামলা চালানো হয়। পরবর্তী বাদী সি.আর নং ২৭৩/২০২৪ এ দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মো. সরওয়ারা আলম চৌধুরী বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা করছিলো। আমি নিজ বাড়ীতে অবস্থান না করায় সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৬ লাখ টাকার মালামাল ও জিনিসপত্র লুটপাট করে।

তিনি আরও বলেন, পরবর্তী আদালতে মামলা দায়ের করেছি। এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

লামায় ভাংচুর ও লুটপাট মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ 

আপডেট সময় ০৩:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫