অদ্য ২০/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ৫.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ি কবরস্থান এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রাজিব (৩০), পিতা- মোঃ নরুল হক, সাং- সাতঘড়িয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন।
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
-
সরদার নাছির আহমেদ - আপডেট সময় ১১:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- ৭১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























