ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু সত্য-মিথ্যার মিছিলে এরশাদ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক

রাজবাড়ীতে দুই ভাইসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যাংকের গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আপন দুই ভাইসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।   গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা ইউনিয়নের দৃলকুন্ড গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে পান্নু ব্যাপারী (২৯), কালামিয়া মাতব্বরের ছেলে রাজু মাতুব্বর (৩২) ও সাজু মাতুব্বর (২৮) এবং কুদ্দুস তালুকদারের ছেলে মাসুদ তালুকদার (৩৫)।   প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ১৬ এপ্রিল দুপুরে অজ্ঞাত ব্যক্তিরা একাধিকবার ফোন করে নিজেদের সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দেয়। তারা কৌশলে ওই গ্রাহকের জাতীয় পরিচয় পত্র, ছবি ও ওটিপি নম্বর সংগ্রহ করে। পরে সাতটি কিস্তিতে তার ওই গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে মোট ৮ লাখ টাকা তুলে নেয়।   এই ঘটনার পর ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন প্রতারণার শিকার প্রতিভা রানি দাস। পরে ১৯ এপ্রিল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারের পর প্রতরণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, দুটি বাটন ফোন ও ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড জব্দ করে পুলিশ।   রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, প্রতারকরা আন্তঃজেলা প্রতারক চক্রের একটি সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মসাতকৃত টাকা উদ্ধারের অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

রাজবাড়ীতে দুই ভাইসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫