ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর সদর হাসপাতাল থেকে বাচ্চা চুরি 

মাদারীপুর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৫ মাসের এক শিশু চুরির অভিযোগ হয়েছে বলে জানা যায় ।

গতকাল রোজ শনিবার ১৯ এপ্রিল মুহুর্তেই মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৫ মাসের শিশু বাচ্চাটিকে নিয়ে ইজি বাইকে করে সাদা রঙের বোরকা পরিহিত এক জন মহিলা দ্রুত পালিয়ে যায় । সিসিটিভি ফুটেজে দেখা যায় কিন্তু বোরকা পরা মুখে হিজাব থাকায় এ মহিলা কে চেনা সম্ভব হয়নি । শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ড ঘটে যায় এই ঘটনা। ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। চক্রে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী সকল টিম ।
স্বজনদের সূত্রে জানা যায়, তিনদিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়ে জামিলা কে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় । শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় সাদা রং এর বোরকা পড়া এক নারী শিশু বাচ্চা টিকে কোলে তুলে নেই আদর করতে করতে হাসপাতালের বারান্দা নিয়ে যায়। মুহুর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে বাচ্চা টিকে নিয়ে ওখান থেকে সরে পড়ে । কিছু সময় পর শিশু টির মা অনেক খোজাখুজি করে । নিজের বাচ্চা কে এবং ঐ মহিলা কোথাও দেখতে না পেয়ে চিল্লাচিল্লি করতে থাকে এবং থানা পুলিশকে খবর দেয় ।
হাসপাতালের বাহিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৫ মাসের শিশুকে কোলে নিয়ে ইজি বাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া শিশু বাচ্চা টিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা যায় এই ঘটনার সাথে জড়িত সবাইকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজন ও এলাকাবাসী।
শিশুটির মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে আমি বুঝতে পারিনি। চোখের পলকে এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশুর ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন ।
এদিকে এ ব্যাপারে কথা বলতে রাজি হয় নি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল আমিন । শিশুটির বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষের চর পাকা মসজিদ এলাকার বাসিন্দা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর সদর হাসপাতাল থেকে বাচ্চা চুরি 

আপডেট সময় ১১:২৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫