কুমিল্লা মনোহরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ (৯০হাজার ৭শ ৬০ টাকা) উদ্ধার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ। জানা যায়, ১৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু তাহের (৫০), টিপু সুলতান (২৬) ও রহিমা বেগম (৪৫) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইশ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯০ হাজার ৭শ ৬০ টাকা উদ্ধার করা হয়। তাদের বাড়ী নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামে। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ জালাল উদ্দিনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে তারা একসাথে মনোহরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন বলে জানান এলাকাবাসী। মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। শনিবার আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মনোহরগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি - আপডেট সময় ০৭:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ৭১৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























