ভোলার বোরহানউদ্দিনে মাস ব্যাপি তাত বস্ত্র ও হস্ত শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার( ১৮ এপ্রিল ২০২৫) বিকাল ৫ ঘটিকায় সরকারি আবদুল জব্বার কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান। মেলার আয়োজক বাংলাদেশ তাঁত শিল্প শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান এ সময় তিনি বলেন-বর্তমান যান্ত্রিক সময়ের নানা ধরণের বস্ত্র শিল্প সামগ্রীর ভিড়ে আমাদের দেশীয় তাঁত শিল্প প্রায় বিলুপ্ত হতে বসেছে। একে একে বন্ধ হয়ে গেছে অনেকগুলো তাঁত কল। তাঁত শিল্পীরা হয়ে পড়েছে কর্মহীন। নানা প্রতিকূলতার মাঝেও বংশগত ঐতিহ্য বুকে ধারণ করে কিছু কিছু অঞ্চলে এখনো তাঁত শিল্পীরা কাপড় বুনন করে চলেছে। ক্রেতা সমাজের মাঝে তাঁত বস্ত্রের প্রতি আগ্রহ বাড়াতে এই ধরণের মেলা আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বাংলার বিলুপ্ত প্রায় তাঁত বস্ত্র শিল্পকে টিকিয়ে রাখতেও এই বস্ত্র মেলা সহায়ক ভূমিকা পালন করবে। এই মেলা কে কেন্দ্র করে কোন অবৈধ কিছু করা হবে না। আমি আশা করছি বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহি কর্মকর্তা, পুলিশ প্রশাসন মেলা কর্তৃপক্ষকে সহযোগীতা করবে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দল সভাপতি আলমগীর মাতাব্বর, সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্র দল সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপতি রায়হান শাকিল, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, কাচিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক বশির উল্যাহ শামিম খান, আ:জব্বার কলেজ শাখা ছাত্রদল সম্পাদক সৈকত জাহান হৃদয় প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলার উদ্ধোধন
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৭:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ৭৩২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























