ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

বিশ্বদরবারে নিজেদের গড়ার আহ্বান জানিয়ে ইবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৪:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই কম্পিউটার সোসাইটি, ইএমবি ও এসএআইসিটি এর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১০২ নম্বর কক্ষে দুপুর ১টা নাগাদ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল হক।

সেমিনারে মূল বক্তা ছিলেন ড. মোহাম্মদ আলী মনি, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক। তিনি চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সেন্টার ফর এআই অ্যান্ড ডিজিটাল হেলথ টেকনোলজির পরিচালক এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার সিনিয়র ফেলো।

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আজ থেকে ইংরেজি শেখো, ইংরেজি শেখার কোর্স করো। শিক্ষকরা যেন ইংরেজিতে গুরুত্ব দেয়। কারন আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে হলে গুণগত ইংরেজি শেখার বিকল্প নাই। দেশের জন্য কিছু করার চিন্তা পরে, আগে নিজেকে তৈরি করতে হবে। অস্ট্রেলিয়ার পড়াশোনার সুযোগ সুবিধা ভালো, তোমরা সারা বছরই সেখানে উচ্চ শিক্ষার জন্য যেতে পারো।”

এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। বক্তারা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

বিশ্বদরবারে নিজেদের গড়ার আহ্বান জানিয়ে ইবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫