ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নওগাঁর আত্রাইয়ে রাস্তার কারণে দুর্ভোগের শিকার হাজারো পরিবার

নওগাঁর আত্রাইয়ে ৪ কিলোমিটার রাস্তা পাকা করণের অভাবে দুর্ভোগের শিকার হাজার হাজার মানুষ। রাস্তাটি পাকা না হওয়ায় যুগ যুগ ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে ওই এলাকার কয়েক গ্রামের মানুষ।

জানা যায়,আত্রাই উপজেলার হাটকালুপাড়া মধ্যেপাড়া পাকারাস্তা থেকে হুলিখালী সুইচগেট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকেন। হাটকালুপাড়া গ্রামের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এ রাস্তাটি হাটকালুপাড়া গ্রামবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম হলেও রাস্তাটির বেহাল দশার কারনে তাদের জীবন যাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে।এলাকাবাসী জানান,প্রায় ৩০ বছর আগে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফকিন্নি নদীর বন্যার পানি রোধে বেরি বাঁধ নির্মাণ করা হয়।

এ বেরি বাঁধটিই বর্তমানে এলাকাবাসীর যোগাযোগের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তার পূর্ব পার্শ্বে বিলসতীবিলের হাজার হাজার বিঘা জমিতে কৃষকরা ফসল ফলান। কিন্তু রাস্তা পাকা না হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে হয় দ্বিগুণ খরচ দিয়ে।

রাস্তাটি পাকা করন করা হলে হাটকালুপাড়া,হুলিখালি, মীরপুর,বাজারপাড়া,ফতেপুর,পারশিমলা চকশিমলা, বড়শিমলা,সন্যাসবাড়ি,বান্দাইখাড়া এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগের সুফল ভোগ করতে পারবে।

এদিকে বিশাল জনঅধ্যুষিত হাটকালুপাড়া গ্রামে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও ভালো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,আমরা দীর্ঘদিন থেকে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছি। জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় অনেকেই কথা দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ তাকিয়ে দেখেন না।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ও জেলাতে এ রাস্তাটি পাকা করনের আবেদন জানিয়েছি। বৃহত্তর জনগোষ্ঠির স্বার্থে রাস্তাটি দ্রুত পাকা করণ করা প্রয়োজন।

হাটকালুপাড়া গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা করা হোক।রাস্তাটি পাকা হলে শুধু যোগাযোগই নয়,কৃষি,শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যাপক উন্নতি ঘটবে। এলাকাবাসীর আশা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নওগাঁর আত্রাইয়ে রাস্তার কারণে দুর্ভোগের শিকার হাজারো পরিবার

আপডেট সময় ১১:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫