ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জবি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে পথশিশু ও গৃহহীনদের নিয়ে ইফতার

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

পথশিশু ও গৃহহীন মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।

গতকাল শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে প্রায় অর্ধশতাধিক পথশিশু ও গৃহহীন মানুষের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এ আয়োজনে ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকা থেকে পথশিশু ও গৃহহীনদের ক্যাম্পাসে আনা হয়।

হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেয়, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ পথশিশু ও গৃহহীনদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজে মানবাধিকার চর্চার সংস্কৃতি আরও বিস্তৃত হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকে।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক মানবাধিকার। আজ যখন ফিলিস্তিনে হাজারো পথশিশু অনাহারে দিন কাটাচ্ছে, আমরা হয়তো চাইলেও তাদের কাছে সরাসরি খাবার পৌঁছে দিতে পারি না। তবে আমরা আমাদের আশেপাশে থাকা ক্ষুধার্ত শিশু ও গৃহহীন মানুষদের জন্য কিছু করতে পারি। তাদের খাদ্যের নিশ্চয়তা দেওয়া, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের উচিত নিজেদের পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি নিয়মিত সামাজিক ও মানবাধিকারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত

জবি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে পথশিশু ও গৃহহীনদের নিয়ে ইফতার

আপডেট সময় ১১:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫