‘হিমবাহ সংরক্ষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশব্যপী নানা ধরনের কর্মসূচির অংশ হিসেবে
আজ সিংগাইর উপজেলা সবুজ সংহতির,দক্ষিণ বলধারা,চর-মগড়া,উত্তর গোলাইডাঙ্গা,পারিল নলগোলা কৃষক কৃষানি সংগঠনের আয়োজনে নূরানী গঙ্গা নদী খননের দাবীতে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা সবুজ সংহতির সদস্য বাউল কৃষক জীবন সরকারের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বলধারা ইউনিয়নের নারী ইউ পি সদস্য সোনেলা আক্তার,হোসনেআরা,ও মোহাম্মদ আক্কাছ আলী,এছাড়াও কথা বলেন,উত্তর গোলাই ডাঙ্গা কৃষক কৃষানি সংগঠনের সদস্য সালমা আক্তার,আব্দুল আলি, বলধারা কৃষক কৃষানি সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবর রহমান।বারসিক কর্মকতা শিমুল কুমার বিশ্বাস,মাসুদুর রহমান,শারমিন আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,নূরানী গঙ্গা নদীর পানি কৃষি কাজ সহ দৈনন্দিন কাজে ব্যবহার করতাম।কিন্তু বর্তমানে নদীটি ভরাট হয়ে যাওয়ার কারনে নদীতে পানি থাকে না।নদীর পানি দূষিত হওয়ার কারনে কোন কাজে ব্যবহার হয় না।তাছড়ারা নদী হচ্ছে দেশীয় জাতের মাছে উৎস।দেশীয় মাছ রক্ষা করতে হলে নদীট খনন করা প্রয়োজন।বক্তারা আরো বলেন,নদীর পানি জমিতে ব্যবহার করতাম, মাটিতে পলি পড়তো সেচ খরচ কম হতো কৃষকের উৎপাদন ভাল হতো। কৃষকের লাভ হতো।মানববন্ধনে অংশগ্রহনকারী গন অবাধ প্রবাহ নিশ্চিত করন প্রাকৃতিক সম্পদ রক্ষায় ,নুরানী গঙ্গা নদীর দখল দূষন বন্ধ করে খননের দাবি জানান।
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পানি দিবসে মানিকগঞ্জ সিংগাইরে নূরাণী গঙ্গা খননের দাবী
-
মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ - আপডেট সময় ০৬:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















