‘হিমবাহ সংরক্ষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশব্যপী বিশ্ব পানি দিবস উদযাপনের অংশ হিসেবে আজ মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে রালী ও জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মান্যবর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন এর সভাপতিত্বে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,পডিপি শিবালয় সাব জোনালের এজিএম মো. মাহবুব আলম, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস মাহমুব,
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক জাহিদুল হক চন্দন, বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জের নদী নালা খাল বিল খনন করতে হবে। এছাড়াও দখল দুষন প্রতিরোধে সকল স্তরে থেকে একসাথে কাজ করতে হবে। মিঠা পানির সংকট আসন্ন তাই এখনই প্রস্তুতি নিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকিবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানিকগঞ্জ শহরের খালসহ সকল খাল,পুকুর, ডোবা মুক্ত করে পরিবেশবান্ধব জীবন চর্চা বৃদ্ধি করতে হবে।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত
-
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০৩:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- ৬৮৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















