৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ান এর পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত তিনবিঘা করিডর নামক স্থানে সীমান্ত শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে ২১ মার্চ শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচজন বাংলাদেশী নাগরিক কে ফেরত দেয় বিএসএফ।
উক্ত পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার সাথে ০৫ জন এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব হোসেন সাথে ০৬ জন। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত ০৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন৷
আটকৃতরা হলেন ফেরদৌস ফরহাদ রশনি(২৬) (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ ফরিদ ইসলাম
হৃদয় হাসান সারওয়ার নুরজাহান( ২৮) (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ আনোয়ার হোসেন।
হামিদুল ইসলাম রিয়া মনি( ২৭) (তৃতীয় লিঙ্গ) পিতাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন উভয়ের ঠিকানা গ্রামঃ +পোঃ+থানাঃ মিরপুর, জেলাঃ ঢাকা।
মোঃ আদম আলী (৫২) পিতা আহমাদ আলী,
মোছাঃ আমিনা বিবি (৪২) স্বামী মোঃ আদম আলী উভয়ের ঠিকানা গ্রামঃ চন্দ্রখানা, পোঃ+থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম। আটকৃত ব্যক্তিকে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি।
জানা যায় গতকাল ২১ মার্চ/২৫ শুক্রবার ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন এর আঙ্গরপোতা বিওপি হতে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের সময় ৬ বিএসএফ এর ওমর ক্যাম্পের টহলদল কর্তৃক আটক হন বাংলাদেশীরা। আটকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, অবৈধভাবে ২০২২ সালে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : 



















