ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চাঞ্চল্যকর ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন নিকু (৩২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২১ মার্চ) চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নিকু পাঁচপাড়া গ্রামের মন্দার দিঘীর পাড় এলাকার তরিক উল্যাহর ছেলে।

জানা যায়, আনোয়ার হোসেন নিকু চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম. সজীব ও পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরু টেইলার হত্যার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২টি অস্ত্র আইনে ও ২টি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ এপ্রিল রাত ১টার দিকে পাঁচপাড়া গ্রামের মুরাদ পাটোয়ারী বাড়ির সামনে রাস্তার ওপর রাজনৈতিক প্রতিহিংসার জেরধরে ছাত্রলীগ নেতা সজীবকে হত্যা করা হয়। পরদিন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুকে ১নং ও আনোয়ার হোসেন নিকুকে ২নং আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সজীবের মা” বুলি বেগম।

এরপর, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পাঁচপাড়া ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. নুরু টেইলারকে তার বাড়ির পেছনে পুকুরপাড়ে পিটিয়ে হত্যা করা হয় । এই হত্যাকাণ্ডে নিহত নুরু টেইলারের স্ত্রী মমতাজ বেগম একই গ্রামের ধামা কালুর ভাই খোকনকে ১নং আসামি এবং আনোয়ার হোসেন নিকুকে ২নং আসামি করে মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, “হত্যাসহ বিভিন্ন মামলার আসামি আনোয়ার হোসেন নিকুকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন যাবত অভিযান চলছিল। শুক্রবার তাকে পাঁচপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫