ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড  কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার পরীক্ষা কক্ষে নকলের মহোৎসব! ভিডিও ভাইরাল সাদুল্লাপুরে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ বেরোবির ওয়েবসাইটে মিলছে না শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য, বাড়ছে শিক্ষার্থীদের ভোগান্তি জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছে সেনাবাহিনীর ঈদ উপহার

  • আহমদ বিলাল খান
  • আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে রাঙামাটি সদর সেনা জোনের ৬০ ইবি। রাঙ্গামাটি সদর জোন, মরহুম রফিক উদ্দিন ও মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে প্রায় ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাঙ্গামাটি মানিকছড়ি ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী -এনডিসি, পিএসসি।

এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ধর্ম, বর্ণ ও জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমানসহ অন্যান্য অফিসারগণ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল হান্নান বিন রফিক উদ্দীন, মাওলানা মুহাম্মদ শামসুল আলম, মুফতি মুহাম্মদ ওমর আলী প্রমুখ।

ঈদ উপহার পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মুখে ফুটেছে স্বস্তির হাসি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছে সেনাবাহিনীর ঈদ উপহার

আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫