রাঙামাটি লংগদু উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার সন্ধ্যায় লংগদু উপজেলা শাখার উদ্যোগে মাইনি ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংগঠক কলিন্স চাকমা, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য সচিব রবিউল আওয়াল এবং লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর এবং সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ সরকার।
এসময় বক্তারা বলেন ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে, তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বিধান, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি।
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ 























