ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নওগাঁয় সুবিধা বঞ্চিত ৭ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

শুক্রবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এই আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ।

প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেক কমবে। এই খাবারে শুধু রোজার মাসই না, ঈদের পরও কিছুদিন চলবে।

চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজানে চা বেচা বিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সাথে বাকি রোজা ও ঈদ করতে পারবো।

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এ্যান্ড এডমিনিস্ট্রেশন-এর পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এর পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নওগাঁয় সুবিধা বঞ্চিত ৭ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫