ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ৩

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযানে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ।

গত বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী গ্রাম এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদিঘী গ্রাম এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তাহার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি যাওয়া দুই অটো চার্জার ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-বগুড়ার সান্তাহার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর, সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান ও নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম। তাদের বিরুদ্ধে রাতেই ভ্যান চুরির ঘটনায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আত্রাইয়ে চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ৩

আপডেট সময় ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫